রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, শেরপুরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আসমা বিনতে রফিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য খামারি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মৎস্যজীবীরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন দেশের পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনীতিতে মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন সফল মৎস্য খামারীকে পুরস্কৃত করা হয়।