কৃষকদের ন্যায্যমূল্যে, সময়মতো ও সহজে সার-বীজ প্রাপ্তি নিশ্চিত করতে শেরপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিস্ ফরিদা ইয়াসমিন।
সভায় কৃষকদের কাছে সার ও বীজের সরবরাহ, মূল্য এবং প্রাপ্যতা নিশ্চিত করতে সার্বিক মনিটরিং ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সার ও বীজ সংক্রান্ত যেকোনো সমস্যা দ্রুত চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (DDLG), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিএডিসির উপপরিচালক, বিসিআইসি ও বাফার ইনচার্জ, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার পাঁচ উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কৃষি মৌসুমে কৃষকদের কোনো ধরনের হয়রানি বা সংকট ছাড়াই প্রয়োজনীয় সার ও মানসম্মত বীজ প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।