শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।
চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, মাদক নির্মূলে তারা সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।