ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলা শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৯ অক্টোবর) শেরপুর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।