গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার মোঃ মজনু মিয়া। এ গৌরবজনক অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে সংবর্ধনা ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে মোঃ মজনু মিয়ার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
মজনু মিয়ার এ অর্জন তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা, দায়িত্বশীলতা ও জনসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
তাঁর এই সাফল্যে জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও জনসেবায় একই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে স্বীকৃতি অর্জন করায় শেরপুর জেলাবাসীর মধ্যেও আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।