শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা যায়, উপজেলার গান্ধিগাঁও (টাঙ্গাইলপাড়া) এলাকায় নানা লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা থানার খাটুরি গ্রামের আব্দুল কাদেরের ছেলে আলমগীর হোসেন এবং তার স্ত্রী আখি। আখি ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও (টাঙ্গাইলপাড়া) এলাকার আব্দুল আজিজের মেয়ে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।