শেরপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির উদ্যোগে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৯টায় শেরপুর শহরের নবীনগর এলাকায় এলাহী ডেকোরেটরের পাশে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আমজাদ হোসেন সাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির কোষাধ্যক্ষ মো. শাহা আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম সুজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. রাসেদুল ইসলাম রুবেল, সিনিয়র সহ-সভাপতি মো. আজিজুল হক, সহ-সভাপতি মো. মজদুল হক, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মাসুদ, প্রচার সম্পাদক মো. ফরিদ উদ্দিনসহ জেলা ডেকোরেটর মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
আলোচনা সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমিতির ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।