ঢাকা ০১:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ১১ কার্তিক ১৪৩৩

জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ: 25/10/2026, 06:45 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 20
জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর জেলা পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।

সভায় পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় জেলার খাতভিত্তিক ও থানাভিত্তিক মামলার পরিসংখ্যান, বিভিন্ন থানা ও সংস্থার দায়ের করা মামলা, অপরাধের সামগ্রিক চিত্র এবং মামলা নিষ্পত্তির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া বিচারাধীন ও মুলতবি মামলা, অপমৃত্যুর মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন, বিট পুলিশিং কার্যক্রম এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় পর্যালোচনা করা হয়। পাশাপাশি স্পর্শকাতর মামলাগুলোর অগ্রগতি এবং জেলার গোয়েন্দা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁঞা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ইন্সপেক্টর (তদন্ত), বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের কর্মকর্তা, ট্রাফিক পুলিশ এবং কোর্ট ইন্সপেক্টররা সভায় অংশ নেন।

সভায় জেলার অপরাধ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 26/10/2026, 12:21 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।