ঢাকা ১০:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

জামালপুরের সজিব মিয়া ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত

  • প্রকাশের তারিখ: 08/07/2026, 02:07 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 541
জামালপুরের সজিব মিয়া ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত

জামালপুরের ইসলামপুর উপজেলার সন্তান ও মেরিন ইঞ্জিনিয়ার মো. সজিব মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। তিনি কলাবাগান থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন।
এই মনোনয়নের খবরে ইসলামপুরে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়রা এ জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে এই মনোনয়নকে দেখছেন।
এলাকাবাসী সজিব মিয়ার নতুন দায়িত্বে সাফল্য ও উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করেছেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 10/10/2026, 01:00 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।