জামালপুরে কনস্টেবল থেকে অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) পদে পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে ওই পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে নতুন পদে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি পেশাগত দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, জামালপুর
- প্রকাশের তারিখ: 13/10/2026, 01:49 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 30
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 25/11/2026, 09:37 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ