শেরপুর জেলা পুলিশের নভেম্বর ২০২৬ মাসের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টায় শেরপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন সরকারি কিট সামগ্রী পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা।
কিট প্যারেড পরিদর্শন শেষে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের ড্রেস রুলস অনুসরণ করে পরিপাটি পোশাক পরিধান, সরকারি কিট সামগ্রীর যথাযথ ব্যবহার এবং পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশনা দেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের সুশৃঙ্খল জীবনযাপন এবং সততা ও পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনের আহ্বান জানান।
কিট প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) মোঃ মোফাজ্জল হোসেন।