ঢাকা ০৬:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের তারিখ: 25/11/2026, 08:50 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 87
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা ও রোগীদের স্বজনরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীবরদী উত্তর বাজারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রোগীদের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানি করছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বদলির আদেশ দ্রুত কার্যকরের জোর দাবি জানান তারা। স্থানীয়রা জানান, এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে বলেও জানান তারা।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম। তাঁর দাবি, মানববন্ধন ও সংবাদ সম্মেলনে আনা অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 26/11/2026, 03:51 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।