শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া বাজারে জ্বালানি তেল ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই দোকানিকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তা এবং শ্রীবরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে দুই দোকানিকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দোকানগুলোকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং ক্রেতাদের কাছে সঠিক ওজনে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত এবং ওজনে কারচুপি প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।