শেরপুরে নভেম্বর ২০২৬ মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনার সার্বিক অগ্রগতি এবং ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ রাজস্ব-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া সরকারি ভূমি সংরক্ষণ, অনিষ্পন্ন ভূমি-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমিসেবাকে আরও আধুনিক, জনবান্ধব ও হয়রানিমুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি সম্পত্তি রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং সাধারণ মানুষ যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা পেতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।