ঢাকা ০৭:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সদর থানার সোহেল রানা

  • প্রকাশের তারিখ: 10/08/2026, 05:29 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 202
শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সদর থানার সোহেল রানা

সার্বিক কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ওসি সোহেল রানা।
সোমবার (১০ আগস্ট ২০২৬) শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুলাই ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে সোহেল রানার হাতে পুরস্কার তুলে দেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর সোহেল রানা তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এ অর্জন একার নয়; সিনিয়র কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এ স্বীকৃতি পেয়েছি।”
তিনি ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 29/09/2026, 05:46 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।