ঢাকা ০৬:১২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ: 25/11/2026, 08:20 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 35
শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শহিদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) পালন এবং মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সেগুলোর সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দিবস দুটিকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, জেলা বারের সভাপতি মো. সিরাজুল ইসলাম, এনএসআইয়ের উপপরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিজয় দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 27/11/2026, 08:36 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।