ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার

  • প্রকাশের তারিখ: 23/11/2026, 09:06 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 1
শেরপুরের নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আন্ধারুপাড়া বারমারী বাজার এলাকার মৃত সাবিজল হকের ছেলে রাকিব হোসেন স্বাধীন (২৮) এবং পলাশিকুড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রকিব হোসেন (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারমারী বাজারের পশ্চিম পাশে পলাশিকুড়া গ্রামে রকিব হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়ি থেকে ৩৫ বোতল ভারতীয় মদসহ স্বাধীন ও রকিবকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রোববার (২২ নভেম্বর) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।