শেরপুর জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিন কর্মকর্তা যোগদান করেছেন।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ঝিনাইগাতী উপজেলায় শুভাগত সরকার বর্ণ, নালিতাবাড়ী উপজেলায় মিজ্ ইফরীত সাদিয়া লিসা এবং শ্রীবরদী উপজেলায় ফারাজ হাবিব খান সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নবযোগদানকৃত কর্মকর্তাদের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলাগুলোর ভূমি ব্যবস্থাপনায় সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় জনবান্ধব ভূমিসেবা পৌঁছে দিতে নবযোগদানকৃত কর্মকর্তাদের আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার মাধ্যমে জনগণের ভোগান্তি কমাতে কর্মকর্তাদের সচেষ্ট থাকার আহ্বান জানান।