ঢাকা ০৭:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তিকামী মানুষের মনের কথা প্রতিফলিত: রিজভী

  • প্রকাশের তারিখ: 25/09/2026, 03:49 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 23
জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তিকামী মানুষের মনের কথা প্রতিফলিত: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যে বিশ্বের শান্তিকামী মানুষের মনের কথা প্রতিফলিত হয়েছে। অস্ত্রের বদলে যুক্তি, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিবাদ সমাবেশে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, তারেক রহমান জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন এবং বিশ্বের দেশগুলোর সঙ্গে সমমর্যাদার সম্পর্কের কথা তুলে ধরেছেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী ওলামা দল ও বিএনপি রাজপথে থাকবে। সমাবেশে বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:13 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।