ঢাকা ০৭:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ: 11/10/2026, 04:26 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 18
জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, পাবলিক প্রসিকিউটর, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মোবাইল কোর্টের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সভায় উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 07:26 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।