ঢাকা ০২:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ: 11/10/2026, 08:43 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 27
শেরপুরে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে দুর্যোগের পূর্বাভাসভিত্তিক আগাম প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং সময়োপযোগী মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (মহারশী)-তে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ ফরিদা ইয়াসমিন কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা।

কর্মশালায় ‘প্রটোকলস অ্যান্ড ট্রিগার-বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেমস ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন (প্রতিষ্ঠা)’ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

এ সময় দুর্যোগের পূর্বাভাসের ভিত্তিতে আগাম প্রস্তুতি গ্রহণ, সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও ঝুঁকি কমানো এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ও সময়োপযোগী মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের সমন্বয়ের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় আগাম পদক্ষেপ গ্রহণ এবং কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 23/11/2026, 05:03 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।