ঢাকা ০১:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শেরপুরে গণশুনানিতে ১৩ জনের মাঝে হুইলচেয়ার বিতরণ

  • প্রকাশের তারিখ: 12/10/2026, 10:04 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 26
শেরপুরে গণশুনানিতে ১৩ জনের মাঝে হুইলচেয়ার বিতরণ

শারীরিক প্রতিবন্ধকতার শিকার ও অসহায় মানুষের চলাচল সহজ করা এবং তাঁদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শেরপুরে গণশুনানিতে আবেদনের ভিত্তিতে ১৩ জন সাহায্যপ্রার্থীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

আজ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন তাঁদের হাতে হুইলচেয়ার তুলে দেন। এ মানবিক উদ্যোগে ১০টি হুইলচেয়ার দিয়ে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়া।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

জেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে হুইলচেয়ারপ্রাপ্ত ব্যক্তিদের দৈনন্দিন চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি তাঁদের স্বাভাবিক জীবনযাপন, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে এ সহযোগিতা।

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিক সহায়তার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 12/10/2026, 10:12 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।