সোমবার (১২ অক্টোবর) বিকালে জেলা শহরের পৌর মাঠে এই চ্যাম্পিয়নশীপ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মাদ জাহিদুল হাসান বিপিএম।
ফাইনাল খেলায় নকলা উপজেলা কাবাডি দল ৩২ পয়েন্ট পেয়ে শেরপুর পৌরসভা কাবাডি দলকে (২৬ পয়েন্ট ) পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে এই ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া সদর উপজেলা নিবার্হী অফিসার আসমা বিনতে রফিক, নকলা উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, বিএনপি নেতা ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, আবু রায়হান রুপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাঈম ইসলাম উজ্জ্বল যুবদল সভাপতি আতাহারুল ইসলাম আতা সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা পুলিশ সদস্য এবং বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।