ঢাকা ০৮:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল

  • প্রকাশের তারিখ: 26/09/2026, 11:03 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 32
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের নেতা দেশ পরিচালনা করছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক শওকত হোসেন বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। কোথাও মিছিল বা কর্মসূচির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছে বলেও জানান তারা।

এ সময় শেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 07:47 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।