ঢাকা ০৩:২০ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ৯ কার্তিক ১৪৩৩

দেওয়ানগঞ্জে প্রাইভেটকার থেকে ২১৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

  • প্রকাশের তারিখ: 22/10/2026, 05:52 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 28
দেওয়ানগঞ্জে প্রাইভেটকার থেকে ২১৫ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ২১৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। এ সময় মাদক বহনের অভিযোগে প্রাইভেটকারের চালক ও মাদকের এক ক্রেতাকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে ঢাকা-রৌমারী মহাসড়কের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যের চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে রৌমারী সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে ভারতীয় মদের চালান গাজীপুরে নেওয়া হচ্ছিল। স্থানীয়দের মাধ্যমে এ তথ্য জানতে পেরে জামালপুর ৩৫ বিজিবির ঝাউডাঙ্গা বিওপির সদস্যরা ঢাকা-রৌমারী মহাসড়কের মধ্যের চর এলাকায় অবস্থান নেন।

পরে বৃহস্পতিবার ভোররাতে প্রাইভেটকারটি বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালক আলাল মিয়া (৪৫) ও মাদকের ক্রেতা রিপন সাহাকে (৪৩) আটক করেন বিজিবি সদস্যরা।

জব্দ করা মদ ও প্রাইভেটকার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 22/10/2026, 10:09 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।