ঢাকা ০১:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ৫ কার্তিক ১৪৩৩

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশের তারিখ: 19/10/2026, 11:38 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 23
শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শেরপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক প্রথমে শেরপুর শহরের হরিজন পল্লী এলাকায় অবস্থিত নিউ উত্তরা সংঘ মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গাপূজা উপলক্ষে হরিজন সম্প্রদায়ের সদস্যদের বিশেষ অনুদান প্রদান করেন। পরে তিনি শহরের অন্যান্য পূজামণ্ডপ এবং ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং পূজার সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্‌যাপন এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সম্প্রীতি ও সৌহার্দ্যে গড়ে উঠুক নিরাপদ ও শান্তিময় শেরপুর।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 19/10/2026, 11:47 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।