ঢাকা ১১:২১ অপরাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ৬ কার্তিক ১৪৩৩

শেরপুর সীমান্তে বিজিবির অভিযান, ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ

  • প্রকাশের তারিখ: 21/10/2026, 01:20 PM | ফটো কার্ড
  • মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
  • সংবাদটি দেখেছেন: 31
শেরপুর সীমান্তে বিজিবির অভিযান, ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবুবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে। অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন সদস্যরা। মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 21/10/2026, 05:29 PM
ম
মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।