ঢাকা ০১:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ৮ কার্তিক ১৪৩৩

শেরপুরে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই

  • প্রকাশের তারিখ: 22/10/2026, 09:40 PM | ফটো কার্ড
  • জি এম বাবুল, শেরপুর জেলা প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 7
শেরপুরে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই

শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে খালের পানিতে পড়ে থাকা প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত নারীর নাম ঝিনুক আক্তার (২৫)। তিনি গাজীপুরের টঙ্গী থানার এরশাদনগর এলাকার শাকিল মিয়ার মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই শেরপুর ও জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া বাজারের কুটেমনি ব্রিজের নিচে খালের পানিতে পড়ে থাকা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্রিজের নিচে খালের পানিতে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা গ্রাম পুলিশকে খবর দেন। গ্রাম পুলিশ ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে শ্রীবরদী থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে এবং এর ভেতর থেকে মরদেহ বের করে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 22/10/2026, 11:13 PM
জ
জি এম বাবুল, শেরপুর জেলা প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।