ঢাকা ০৪:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ৫ কার্তিক ১৪৩৩

শেরপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বিভাগীয় কমিশনারের পূজামণ্ডপ পরিদর্শন

  • প্রকাশের তারিখ: 18/10/2026, 11:37 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 23
শেরপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বিভাগীয় কমিশনারের পূজামণ্ডপ পরিদর্শন

 

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

রোববার (১৮ অক্টোবর) শেরপুর জেলা সফরে এলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন তাঁকে ফুল দিয়ে বরণ করেন।

সফরকালে বিভাগীয় কমিশনার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার শেরপুরের সব ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করার আহ্বান জানান। পূজামণ্ডপে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞাসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 19/10/2026, 11:20 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।