ঢাকা ১১:০১ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ৯ কার্তিক ১৪৩৩

চাঁদাবাজি বন্ধে নতুন আইন হচ্ছে, ব্যবস্থা নিতে পারবে পুলিশ: আইজিপি

  • প্রকাশের তারিখ: 24/10/2026, 08:30 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 27
চাঁদাবাজি বন্ধে নতুন আইন হচ্ছে, ব্যবস্থা নিতে পারবে পুলিশ: আইজিপি

চাঁদাবাজি বন্ধে পুলিশকে সরাসরি মামলা করা ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভয়ে অনেকেই অভিযোগ বা সাক্ষ্য দিতে চান না। এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ যাতে প্রমাণের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে পারে, সে জন্য নতুন আইন ও আইনি কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি দেখা যাবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। এসব অপরাধ নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধ দমনে পুলিশকে আরও কার্যকর করতে নীতিগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, পুলিশকে মানবিক ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 24/10/2026, 10:07 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।