ঢাকা ০৯:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ: 15/10/2026, 07:03 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 23
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস–২০২৬ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস–২০২৬ উদ্‌যাপন উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, শেরপুরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে কয়েকজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির হাতে সাদাছড়ি তুলে দেন জেলা প্রশাসক ও অতিথিরা। সাদাছড়ি ব্যবহারের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাঁদের প্রতি সহমর্মিতা, সহযোগিতা ও সম্মান প্রদর্শনের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা জরুরি। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ, স্বাবলম্বী ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 15/10/2026, 08:25 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।