ঢাকা ০১:২২ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ১১ কার্তিক ১৪৩৩

ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের

  • প্রকাশের তারিখ: 25/10/2026, 07:50 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 24
ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের

শেরপুরে অক্টোবর মাসের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, খাসজমি বন্দোবস্ত ও পুনরুদ্ধার এবং ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় মাসিক ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সরকারি খাসজমি বন্দোবস্ত ও অবৈধ দখল থেকে পুনরুদ্ধার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক সরকারি ভূমি সংরক্ষণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

জনসাধারণের জন্য ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমে সমন্বয় এবং দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 26/10/2026, 12:20 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।