ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশের ‘গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি’ প্রদান

  • প্রকাশের তারিখ: 14/11/2026, 10:37 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 24
শেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা পুলিশের ‘গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি’ প্রদান

গণিতকে করবো জয়’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি–২০২৬’-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় শেরপুরের খরমপুরে অবস্থিত শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর অডিটোরিয়ামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, শেরপুরের সভানেত্রী সাদিয়া রহমান। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও এককালীন শিক্ষাবৃত্তি তুলে দেন।

প্রতিযোগিতায় শেরপুরসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে শ্রেণিভিত্তিক মেধাক্রম অনুযায়ী পাঁচজন করে মোট ৫০ জন কৃতী শিক্ষার্থীকে বিজয়ী নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে গণিতচর্চায় আগ্রহী করে তোলা এবং তাদের যুক্তিনির্ভর চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেরপুর জেলা পুলিশের এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের সহসভাপতি ও পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

এ ছাড়া অনুষ্ঠানে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) প্রাঙ্গণে ‘গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি–২০২৬’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শেরপুরসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির মোট ৩৭০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 15/11/2026, 12:49 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।