ঢাকা ১১:১১ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইগাতী বাজার কসমেটিক্স ব্যবসায়ী সমিতির ৯ সদস্যের কমিটি গঠন, সভাপতি গোলাম মাওলা ঢালী ও সম্পাদক বারেক মিয়া

  • প্রকাশের তারিখ: 14/11/2026, 08:32 PM | ফটো কার্ড
  • মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 66
ঝিনাইগাতী বাজার কসমেটিক্স ব্যবসায়ী সমিতির ৯ সদস্যের কমিটি গঠন, সভাপতি গোলাম মাওলা ঢালী ও সম্পাদক বারেক মিয়া

শেরপুরের ঝিনাইগাতী বাজারের কসমেটিক্স ব্যবসায়ীদের নিয়ে ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে গোলাম মাওলা ঢালী এবং সাধারণ সম্পাদক হিসেবে বারেক মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গোলাম মাওলা ঢালী ঝিনাইগাতী বাজারের সব কসমেটিক্স ব্যবসায়ীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতার মাধ্যমে যে দায়িত্ব পেয়েছি, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। সমিতির সব সদস্যের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। এ দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন, সে জন্য তিনি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

নবগঠিত এ কমিটির মাধ্যমে ঝিনাইগাতী বাজারের কসমেটিক্স ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 15/11/2026, 08:08 PM
ম
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।