ঢাকা ১২:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ

  • প্রকাশের তারিখ: 15/11/2026, 06:56 PM | ফটো কার্ড
  • মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
  • সংবাদটি দেখেছেন: 35
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৫ নভেম্বর) শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা এলাকায় কর্ণজোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ বডি স্প্রে জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 16/11/2026, 08:44 AM
ম
মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।