ঢাকা ১২:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ: 15/11/2026, 10:31 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 22
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরে নভেম্বর ২০২৬ মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দীপংকর রায়, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় শেরপুর জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

এ সময় অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি জেলার উন্নয়ন কার্যক্রমে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 16/11/2026, 08:33 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।