ঢাকা ০১:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শোক

  • প্রকাশের তারিখ: 14/10/2026, 09:07 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 38
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শোক

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় স্পিকার এ শোক প্রকাশ করেন।

এর আগে একই দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

শোকবার্তায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তাঁর শোকাহত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দলটির প্রার্থী হিসেবে ঢাকা-৪ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 30/11/2026, 01:19 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।