পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অবদানের স্বীকৃতিস্বরূপ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে শেরপুর সদর থানার অফিসিয়াল ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, গত ১ সেপ্টেম্বর শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন খোকন চন্দ্র ঘোষ। দায়িত্ব গ্রহণের পর সেপ্টেম্বর মাসজুড়ে তাঁর নেতৃত্বে থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করেন। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।
এ অর্জনের প্রতিক্রিয়ায় খোকন চন্দ্র ঘোষ বলেন, “এই অর্জন এককভাবে আমার নয়; এটি শেরপুর সদর থানার প্রতিটি কর্মকর্তা ও পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রম, সততা এবং সম্মিলিত প্রচেষ্টার ফল। এ জন্য সব সহকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনই তাঁদের মূল লক্ষ্য। এ স্বীকৃতি ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও অনুপ্রেরণা জোগাবে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।