ঢাকা ০৯:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

  • প্রকাশের তারিখ: 21/09/2026, 08:26 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 38
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৬ জন দগ্ধ ও আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় জামগড়া এলাকার প্রীতি গ্রুপের এফএনএস কারখানার সীমানা প্রাচীরের পাশে গ্যাস সিলিন্ডারবাহী লরি থেকে সিলিন্ডার আনলোড করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই এক নারী পথচারী নিহত হন। পরে আগুনে পুড়ে যাওয়া কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত ও দগ্ধদের স্থানীয় হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণটি কারখানা চত্বরের বাইরে উন্মুক্ত স্থানে ঘটায় ভেতরে থাকা পোশাক শ্রমিকরা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন। তবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 12/10/2026, 08:56 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।