ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ১৫ কার্তিক ১৪৩৩

শেরপুরের বারোমারীতে ফাতেমা রাণীর ঐতিহ্যবাহী তীর্থোৎসব উদযাপন

  • প্রকাশের তারিখ: 30/10/2026, 12:31 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 32
শেরপুরের বারোমারীতে ফাতেমা রাণীর ঐতিহ্যবাহী তীর্থোৎসব উদযাপন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব।

প্রতিবছরের ন্যায় এবারও এ তীর্থোৎসবকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো তীর্থ এলাকা।

তীর্থোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ আয়োজন ছিল দ্বীপ প্রজ্বলন। ধর্মীয় অনুভূতি ও গভীর শ্রদ্ধার আবহে দ্বীপ প্রজ্বলন অনুষ্ঠান তীর্থোৎসবের সৌন্দর্য ও মহিমাকে আরও অর্থবহ করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার জনাব এ কে এম জহিরুল হক।

আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। একই সঙ্গে এটি শেরপুর জেলার সমৃদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে।

জেলা প্রশাসন, শেরপুর এ তীর্থোৎসবের সার্বিক সাফল্য কামনা করেছে এবং সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে। সকল ধর্মের মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান উদযাপন নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বদা আন্তরিক ও সচেষ্ট থাকবে বলে জানানো হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 30/10/2026, 03:34 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।