ঢাকা ১২:১৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ১৪ কার্তিক ১৪৩৩

২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ

  • প্রকাশের তারিখ: 28/10/2026, 08:32 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 31
২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শেরপুর শহরের ডিসি গেট এলাকায় শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি ডিসি গেটের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জামায়াতের শহর ও সদর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, শূরা সদস্য হাফেজ মো. জাকারিয়া আব্দুল বাতেন, শহর জামায়াতের আমির মাওলানা নুরুল আমীন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক মো. জাহিদ আনোয়ার এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার প্রতিবাদ জানান এবং ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। একই সঙ্গে তারা ঘটনার স্মৃতি তুলে ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 28/10/2026, 11:57 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।