ঢাকা ০৭:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ১৪ কার্তিক ১৪৩৩

শেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কনসার্ট, গান গাইবেন মনির খান

  • প্রকাশের তারিখ: 27/10/2026, 08:31 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 55
শেরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কনসার্ট, গান গাইবেন মনির খান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। পাশাপাশি স্থানীয় কণ্ঠশিল্পী নুসরাত জাহান রিয়াসহ আরও কয়েকজন শিল্পীর গান পরিবেশনের কথা রয়েছে।

শেরপুর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টায় আলোচনা সভার মধ্য দিয়ে। এরপর সন্ধ্যা ৭টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. আতাহরুল ইসলাম আতা। সঞ্চালনা করবেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন।

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান এক ভিডিও বার্তায় শেরপুরে এসে এ অনুষ্ঠানে সংগীত পরিবেশনের বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সংগীতপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি সংগীতপ্রেমীদের উপস্থিতি আশা করছেন আয়োজকেরা।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 29/10/2026, 02:55 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।