ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ১৩ কার্তিক ১৪৩৩

বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন

  • প্রকাশের তারিখ: 27/10/2026, 08:47 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 28
বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশনে আগামী ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব। এ উপলক্ষে তীর্থোৎসবের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফাদার তরুণ বানোয়ারী, সিস্টার অ্যাগনেস এবং নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।

এ সময় জেলা প্রশাসক তীর্থোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং আগত দর্শনার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ফাতেমা রাণীর তীর্থোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে শেরপুর জেলা প্রশাসন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 28/10/2026, 03:28 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।