ঢাকা ১১:২১ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ১৩ কার্তিক ১৪৩৩

নালিতাবাড়ীতে ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধকরণে আলোচনা সভা

  • প্রকাশের তারিখ: 27/10/2026, 05:35 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 28
নালিতাবাড়ীতে ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধকরণে আলোচনা সভা

ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধকরণ এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নালিতাবাড়ী পৌর প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ তামাকবিরোধী জোট, যয়তুন চ্যারিটি বিডি ও সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আব্দুল মালেক। যয়তুন চ্যারিটি বিডির প্রোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফ সভাটি তত্ত্বাবধান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক দেবাশীষ চন্দ্র, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন দাস, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইন এবং সাংবাদিক মঞ্জুরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় তামাকের ক্ষতিকর প্রভাব, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ এবং শিশু-কিশোর ও তরুণদের তামাকের আসক্তি থেকে সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধকরণ এবং তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত টাস্কফোর্স কমিটির সদস্যরা জনসচেতনতা বৃদ্ধি ও আইন কার্যকরের উদ্যোগে পৌর প্রশাসনের সহযোগিতা কামনা করেন। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আব্দুল মালেক আর্থিক অনুদানসহ বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় অংশগ্রহণকারীরা তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষায় সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 28/10/2026, 01:19 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।