ঢাকা ১২:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ: 15/11/2026, 10:35 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 26
শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন এনজিওর চলমান কার্যক্রম, বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় ডেঙ্গু, টাইফয়েড ও হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, বাল্যবিবাহ নিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধনে জনগণকে উদ্বুদ্ধকরণ এবং ভিক্ষাবৃত্তির কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এসব কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়েও আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণ ও টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ও কার্যকর অংশীদারত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে এনজিওগুলোর কার্যক্রমের নিয়মিত মাসিক প্রতিবেদন যথাসময়ে জেলা প্রশাসনের কাছে পাঠানোর বিষয়েও নির্দেশনা ও গুরুত্বারোপ করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 17/11/2026, 12:10 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।