০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

শেরপুরে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার মিজ্‌ নাসরিন আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কাওসারুল হাসান রনি। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ।
এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শেরপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘সজন’-এর চেয়ারম্যান মেহের খান অপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সচেতন নাগরিক ও মাদকবিরোধী তরুণসমাজ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাদকের বিস্তারের কারণ চিহ্নিতকরণ, মাদকের প্রবেশপথে নজরদারি জোরদার, ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বস্তরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা, মাদক কারবারি ও মাদকসেবীদের সামাজিকভাবে নিরুৎসাহিত করা এবং সম্মিলিত উদ্যোগে শেরপুরকে মাদকমুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে আমন্ত্রিত অতিথি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সচেতন যুবসমাজের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।