১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ

শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ

শেরপুর জেলা পরিষদের অফিস সহায়ক ও দৈনিকভিত্তিক সহায়ক কর্মচারীদের মাঝে জেলা পরিষদের মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব টি-শার্ট বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ উপস্থিত থেকে কর্মচারীদের হাতে টি-শার্ট তুলে দেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সহকারী প্রকৌশলী নাজমুল হাসানসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টি-শার্ট বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ বলেন, জেলা পরিষদের কার্যক্রম পরিচালনায় অফিস সহায়ক ও দৈনিকভিত্তিক কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ আরও সুদৃঢ় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতা থাকলে জেলা পরিষদের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে। ভবিষ্যতেও কর্মচারীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

টি-শার্ট বিতরণকে কেন্দ্র করে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।