জামালপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৫৫৫ পিস ইয়াবা ও ৩ গ্রাম ইয়াবা তৈরির গুঁড়াসহ শেরপুরের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৬ (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানাধীন দিগপাইত এলাকায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শেরপুর সদর উপজেলার ৯ নম্বর চর মোচারিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর বাবনা ঘোনাপাড়া গ্রামের আব্দুল হাওয়াল চৌধুরী ওরফে হেলালের ছেলে মো. রিয়াদ চৌধুরী রাফি (২৯)-কে আটক করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ২ হাজার ৫৫৫ পিস ইয়াবা এবং ৩ গ্রাম ইয়াবা তৈরির গুঁড়া জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
২,৫৫৫ পিস ইয়াবাসহ শেরপুরের যুবক গ্রেফতার