ঢাকা ০৯:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কামারেরচরের চার পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা

  • প্রকাশের তারিখ: 21/09/2026, 09:16 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 28
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কামারেরচরের চার পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেন।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি দেওয়া হয়।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকেলে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ী এলাকায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে চারটি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।
রোববার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খুব শিগগিরই প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করা হবে।
এ সময় বিএনপি নেতা আক্রামুজ্জামান রাহাতসহ স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 08:46 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।