ঢাকা ০৯:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

চাপাতলী গণকবরস্থানের উন্নয়নে জেলা পরিষদের ১৮ লাখ টাকার অনুদান

  • প্রকাশের তারিখ: 22/09/2026, 11:12 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 27
চাপাতলী গণকবরস্থানের উন্নয়নে জেলা পরিষদের ১৮ লাখ টাকার অনুদান

শেরপুর পৌরসভার অধীন জেলার অন্যতম বৃহৎ চাপাতলী গণকবরস্থানের সুরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নে উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। এরই অংশ হিসেবে গণকবরস্থানটির বাউন্ডারি ওয়াল নির্মাণ ও সম্প্রসারণের জন্য আরও ১৮ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
জেলা পরিষদ, শেরপুরের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ এ অনুদান প্রদান করেন। এর আগে গণকবরস্থানটির বাউন্ডারি ওয়াল নির্মাণে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে একটি অংশের কাজ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, চাপাতলী গণকবরস্থানের একটি বড় অংশ এখনো উন্মুক্ত থাকায় এর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বাউন্ডারি ওয়াল সম্প্রসারণের প্রয়োজন দেখা দেয়। এ অবস্থায় নতুন করে ১৮ লাখ টাকা বরাদ্দ দেওয়ায় বাউন্ডারি ওয়াল সম্প্রসারণসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বাউন্ডারি ওয়াল নির্মাণ ও সম্প্রসারণের ফলে গণকবরস্থানটির নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি কবরস্থানের পরিবেশের মানোন্নয়ন, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জনকল্যাণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসেবামূলক প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। চাপাতলী গণকবরস্থানের উন্নয়নও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 08/10/2026, 10:10 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।